
ঈদযাত্রায় কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করার দরকার, সর্বাত্মক চেষ্টা করছি। গতবার যে ভাড়া ছিল, এবারও বাসভাড়া একই আছে। বাস টার্মিনালে চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। কেউ যাতে বেশি ভাড়া নিতে না পারে, সে বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সচেতন রয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোথাও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ থাকলে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
উপদেষ্টা বলেন, সড়কপথে ডাকাতি প্রতিরোধে প্রত্যেক যাত্রীর ছবি নেওয়া হবে। প্রত্যেক বাসে ড্রাইভারসহ তিনজন স্টাফ থাকেন। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাঁরা যাতে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকপক্ষকে অবহিত করতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সড়কপথে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। তা ছাড়া এ বিষয়ে পুলিশ, সেনাবাহিনী, নৌ বাহিনী, কোস্ট গার্ড, বিজিবি সবাই সচেতন আছে। যার যার অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করছে।
এর আগে উপদেষ্টা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
সেখানে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, ‘এ পর্যন্ত ৩১টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে চার-পাঁচটা ট্রেন সামান্য লেট ছাড়া সব ট্রেনই যথাসময়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। পরে আরও ৩৫টি ট্রেন ছাড়বে। সেগুলোও যথাসময়ে স্টেশন ছেড়ে যাবে বলে আশা করছি।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার টিকিটে কোনো রকম কালোবাজারি হয়নি। উপদেষ্টা এ সময় ট্রেনে কোনো যাত্রী যাতে ছাদে উঠে যাত্রা করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দেন ও জনগণকে সচেতন করার অনুরোধ করেন।

নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
৯ ঘণ্টা আগে
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রয
৯ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপনকারীদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
১০ ঘণ্টা আগে