Ajker Patrika

বরেন্দ্র অঞ্চলের ১৫৩ ইউনিয়ন পানি সংকটাপন্ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৮: ১৮
বরেন্দ্র অঞ্চলের ১৫৩ ইউনিয়ন পানি সংকটাপন্ন
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ফাইল ছবি

বরেন্দ্র অঞ্চলের ১৫৩টি ইউনিয়নকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৭টি ইউনিয়ন অতিউচ্চ, ৪০টি উচ্চ ও ৬৬টি মধ্যম পানি সংকটাপন্ন এলাকা।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নরসিংদী-১ আসনের সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠিত হয়।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ১৫৩টিকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৭টি অতিউচ্চ, ৪০টি উচ্চ ও ৬৬টি মধ্যম পানি সংকটাপন্ন এলাকা রয়েছে।

মন্ত্রী জানান, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে সরকার বিকল্প উৎসের পানি ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে পানি সংকটাপন্ন এলাকা চিহ্নিতকরণ চলমান রাখা, অ্যাকুইফার (জলাধার) ম্যাপিং এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভস্থ পানির পরিমাণ, গুণগত মান ও নিরাপদ উত্তোলনসীমা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত