
দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার ডকেট (সিডি) সংশ্লিষ্ট কোর্ট পুলিশ কর্মকর্তার হেফাজতেই রাখার নির্দেশ দিয়েছে সরকার।
গত রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জিপি-পিপি শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, ২০০৯ সালের ২২ অক্টোবর জারি করা একটি পরিপত্রের কয়েকটি নির্দেশনা সংশোধন করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার ডকেট (সিডি) কোর্ট পুলিশ কর্মকর্তার হেফাজতেই থাকবে।
এতে আরও বলা হয়, কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ বা শুনানির নির্ধারিত তারিখের আগে সংশ্লিষ্ট মামলার ডকেট হস্তান্তর এবং সাক্ষ্য বা শুনানি শেষে তা পুনরায় গ্রহণের ক্ষেত্রে কোর্ট পুলিশ কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। এ সময় রেকর্ডপত্র ও নথি সংরক্ষণ নিশ্চিত করে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে সব পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরকে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
দীর্ঘদিন ধরে পুলিশের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে। তারা নিজেদের হেফাজতে ইজ রকেট রাখার পক্ষে বিভিন্ন সময় দাবি করে এসেছিল।

পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অতীতের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উত্তরসূরি হিসেবেই বিবেচিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এ কারণে নাম নতুন হলেও বাহিনীটি আন্তর্জাতিক নজরদারি বা নিষেধাজ্ঞার ঝুঁকিমুক্ত থাকবে না...
৪ ঘণ্টা আগে
বেতন জটিলতায় পড়েছেন যুগ্ম জেলা জজ পদমর্যাদার ১৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। দুই মাস বেতন না পাওয়ার পর তৃতীয় মাসেও জটিলতার আশঙ্কায় রয়েছেন তাঁরা। দ্রুত বেতনসংক্রান্ত জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন এই বিচারকেরা।
৮ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় ইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানব পাচার, অবৈধ প্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
৯ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের ওপর তেমন পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ার সুযোগ নিতে না পারে, সে জন্য বাজার তদারকি বাড়াবে সরকার।
৯ ঘণ্টা আগে