ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কারাগারে নেওয়া হয়েছে। শনিবার বিকালে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কথা বলে প্রায় তিন মাস তিনি হাসপাতালের প্রিজন সেলে ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার আজকের পত্রিকাকে বলেন, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে রফিকুল আমীনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারাগারে তিনি ডিভিশন প্রাপ্ত। তিনি নিজের রুমেই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
হাসপাতালের প্রিজন সেলে বসে রফিকুল আমীন জুমে নতুন এমএলএম কোম্পানির সদস্যদের সঙ্গে মিটিং করেছিলেন। চালাচ্ছিলেন ব্যবসায়িক কার্যক্রম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জুম মিটিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পরে। বিষয়টি জানাজানি হওয়ার পর কারা কর্তৃপক্ষ রফিকুল আমীনের পাহারায় থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করে নেয়। চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় রফিকুল আমীনকে ২০১২ সালে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে রফিকুল আমীন একেক সময় একেক রোগের কথা বলে দীর্ঘদিন হাসপাতালের প্রিজন সেলে থেকেছেন। চলতি বছরের ১১ এপ্রিল তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউর প্রিজন সেলে আসেন।
আরও পড়ুন:

মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। নিউইয়র্ক থেকে তাঁর সানফ্রান্সিসকো যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
১ ঘণ্টা আগে
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ-৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ-৪-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.০০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে।
৩ ঘণ্টা আগে
প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরবরাহ লাইনে চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের কলকারখানাগুলোর উৎপাদনব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তবে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।
১০ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।
১০ ঘণ্টা আগে