
ফের আলোচনায় ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন। কারাগারের অধীনে হাসপাতালে থাকাকালে মোবাইল ফোন ব্যবহার ও জুম মিটিং করেছেন তিনি। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দায়িত্ব পালন করা একজন প্রধান কারারক্ষী, একজন সহকারী প্রধান কারারক্ষী ও ছয়জন কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কারা অধিদপ্তর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স তৌহিদুল ইসলামকে প্রধান করে মুন্সিগঞ্জের জেল সুপার নুরুন্নবী ভুইয়া ও নারায়ণগঞ্জের জেলার শাহ রফিকুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া প্রিজন্স সেলে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য একজন ডেপুটি জেলার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে খসড়া চার্জশিট সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সংস্থার কোনো কর্মকর্তা সেই তথ্য গণমাধ্যমকে সরবরাহ করেননি।
১৮ মিনিট আগে
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
মিয়ানমারে রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি বিশ্বজুড়ে বেসামরিক মানুষের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখতে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
৪ ঘণ্টা আগে
জুয়া প্রতিরোধ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, দ্য পাবলিক এক্সামিনেশন (অফেনস্) (সংশোধিত) অ্যাক্ট এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা...
১৫ ঘণ্টা আগে