
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ।
মহিবুল্লাহ বলেন, সাবেক ওসি শাহ আলমকে ধরতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁকে ধরতে যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সব কটি ইউনিট। স্থলবন্দর, বিমানবন্দর সহ সব জায়গায় সতর্ক করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও রুজু করেছেন বলেও জানান মহিবুল্লাহ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম।
অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হয়।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।

সব রকম চেষ্টা করেও বিদ্যুতের জোগান ১২ থেকে ১৩ হাজারের ওপরে ওঠাতে পারেনি বিদ্যুৎ বিভাগ। বিপরীতে চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দিনে-রাতে আড়াই হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট ঘাটতি হচ্ছে। তবে সেপ্টেম্বর মাসের জন্য খোলাবাজার থেকে এলএনজি কার্গোর জোগাড় হওয়ায় গ্যাসের সংকট কিছুটা হলেও কমে আসতে পারে বলে আশা
২ ঘণ্টা আগে
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও ১৭৪ বাংলাদেশি নাগরিককে মানবিক প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ সোমবার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে পাঠানো হয়।
৬ ঘণ্টা আগে
দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, আগস্ট মাসে অপরাধের সংখ্যা বেশি না বাড়লেও অপরাধের ধরন ও নিষ্ঠুরতায় এসেছে উদ্বেগজনক পরিবর্তন। গত জুলাই মাসের তুলনায় নারী ও শিশু হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণ ও হত্যা অনেকাংশে বেড়েছে।
৬ ঘণ্টা আগে
‘আমরা কোনো সংখ্যার সিন্ডিকেটই চাই না। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য সমান ও উন্মুক্ত সুযোগ থাকতে হবে। নেপাল, পাকিস্তান বা মিয়ানমারের ক্ষেত্রে এ ধরনের কাঠামো করা হয়নি। ফলে বাংলাদেশের জন্য করা চুক্তিটি পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।’
৭ ঘণ্টা আগে