কারাগারে বন্দীদের জন্য যে খাবার দেওয়া হয় তাতে মাছ ও মাংসের পরিমাণ বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার কারা অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা যায়।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট কারাবন্দীদের দৈনন্দিন বরাদ্দকৃত মাছ মাংসের পরিমাণ বৃদ্ধির জন্য মতামত দেওয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয় মাছ মাংসের পরিমাণ বৃদ্ধিতে সম্মতি প্রধান করে।
এতে উল্লেখ করা হয়, বর্তমানে কারাবন্দীদের জন্য বরাদ্দকৃত ৩৬ দশমিক ৪৫ গ্রাম মাছের পরিবর্তে ৫৪ দশমিক ৬৮ গ্রাম, ৩৮ দশমিক ৭৮ গ্রাম গরুর মাংসের পরিবর্তে ৫৮ দশমিক ১৭ গ্রাম, ৩৬ দশমিক ৪৫ গ্রাম খাসি বা ছাগির মাংসের পরিবর্তে ৫৪ দশমিক ৬৮ গ্রাম, ৩৭ দশমিক ৯০ গ্রাম মুরগির মাংসের পরিবর্তে ৫৬ দশমিক ৮৫ গ্রাম করা হয়েছে।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
৫ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
৭ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
৭ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১০ ঘণ্টা আগে