
নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি ভেনেজুয়েলার প্রিয় মাতৃভূমিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মারিয়া কোরিনা মাচাদোর সাহসী সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁকে আন্তরিক অভিনন্দন।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘মাচাদো দমন-পীড়নের মুখেও অটল থেকেছেন। নিজের দেশ ও জনগণের জন্য একটি মুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের প্রতি তাঁর অঙ্গীকার কখনো টলেননি।’
নোবেল কমিটির উদ্ধৃতি টেনে অধ্যাপক ইউনুস বলেন, ‘গণতন্ত্র টিকে থাকে তাদের মাধ্যমেই, যারা নীরব থাকতে অস্বীকার করে, ভয় ও ঝুঁকির মাঝেও সামনে এগিয়ে আসে এবং আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো চিরস্থায়ী অর্জন নয়; তা রক্ষা করতে হয় শব্দে, সাহসে ও দৃঢ়তায়।’
ড. ইউনূস আরও বলেন, ‘মারিয়া মাচাদো এক উন্নত বিশ্বের কল্পনা করতে সাহস দেখিয়েছেন এবং তা বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম করেছেন।’
অধ্যাপক ইউনূস তাঁর বার্তার শেষে আবারও মাচাদোকে অভিনন্দন জানিয়ে বলেন, এই পুরস্কার তাঁর অদম্য মানবিক স্পৃহা ও গণতান্ত্রিক চেতনার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
৪ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১০ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১৩ ঘণ্টা আগে