Ajker Patrika

ডিম রপ্তানি সম্ভব, এগিয়ে আসতে হবে তরুণ উদ্যোক্তাদের: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ডিম রপ্তানি সম্ভব, এগিয়ে আসতে হবে তরুণ উদ্যোক্তাদের: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফার্মগেটে তুলা ভবন মিলনায়তনে ডিম দিবসের অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ডিম রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উৎপাদন বাড়ানো গেলে দেশের চাহিদা পূরণ করে ডিম রপ্তানি সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে তুলা ভবন মিলনায়তনে ডিম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের আশার বিষয় হচ্ছে, আমরা বেশি ডিম উৎপাদন করি এবং উদ্বৃত্ত থাকে। কাজেই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে সবাই স্বাস্থ্যসচেতন হয়। ডিম থেকে কম পয়সায় প্রোটিন পাওয়া যায়। ডিম সুস্বাদু খাদ্য। খাদ্যতালিকায় প্রতিদিন একটি ডিম থাকলে তা আমাদের জন্য সব দিক থেকেই ভালো হবে।’

মাঠপর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি করতে পারলে প্রান্তিক পর্যায়ে অর্থনীতি শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ডিম দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত