
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার প্লটের বরাদ্দ বাতিল করা হয়েছে। প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে করা মামলার রায়ে বরাদ্দ বাতিল করার নির্দেশ দেওয়া হয়।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম শেখ রেহানার নামে একটি প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করেন।
রায়ে শেখ রেহানাকে সাত বছর, শেখ হাসিনাকে পাঁচ বছর ও টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য ১৪ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং ১৭ জনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে এই মামলায় জব্দ করা সমস্ত নথিপত্র ও অন্যান্য কাগজপত্র আপিলের মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত আদেশের অনুলিপি রাজউকের চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, প্লট বরাদ্দসংক্রান্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সমস্ত নথিপত্র, শেখ রেহানার আয়করসংক্রান্ত নথিপত্র ও প্লট রেজিস্ট্রেশন করার দলিলপত্র এই মামলায় জব্দ করা হয়েছিল।

২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
২৬ মিনিট আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
২ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
৩ ঘণ্টা আগে