বিদ্যুৎ পরিস্থিতি

গরম বাড়লে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। এটা ধরে নিয়ে চাহিদা পূরণের পরিকল্পনা করেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কিন্তু জ্বালানি সংকটের কারণে ১৫ হাজার মেগাওয়াটের সক্ষমতাও স্পর্শ করতে পারছে না বিদ্যুৎকেন্দ্রগুলো। মাঝারি গরমের মধ্যেই এখন বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে ১ হাজার মেগাওয়াট।
খোঁজ নিয়ে জানা গেছে, এপ্রিলের শুরু থেকেই গ্রাম কিংবা শহরে বারবার লোডশেডিং শুরু হয়েছে। শহরে ভোগান্তির চিত্র তুলনামূলক কম হলেও গ্রামে দিনে অন্তত দু-তিনবার বিদ্যুতের আসা-যাওয়া নিত্য ঘটনায় পরিণত হয়েছে।
এপ্রিলের প্রথম দিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার ২১৮ মেগাওয়াট। সেদিন তেমন লোডশেডিং ছিল না। পরদিন বৃহস্পতিবার চাহিদা পৌঁছায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াটে। সেদিন ঘণ্টায় ৩৭৭ মেগাওয়াট লোডশেডিং শুরু হয়। রাতের দিকে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বাড়তে থাকে। গত শনিবার মধ্যরাতে দেশে ১ হাজার ৮০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দেয়, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। রাত ১২টায় ১৫ হাজার ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হয় ১৩ হাজার ৯৬৯ মেগাওয়াট।
কাজে আসছে না সক্ষমতা
বিদ্যুৎ বিভাগের হিসাবে দেশে সরকারি, বেসরকারি ও যৌথ মালিকানার ১৩৬টি বিদ্যুৎকেন্দ্রে মোট উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট (ক্যাপটিভ ও নবায়নযোগ্যসহ)। আবার পিডিবির হিসাবে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।
এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ১২ হাজার ৪৭২ মেগাওয়াট, ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র থেকে ৫ হাজার ৬৪১ মেগাওয়াট, কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৭ হাজার ৭৬৯ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা রয়েছে। ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা হয়। এ ছাড়া সৌর, হাইড্রো (জলবিদ্যুৎ), বায়ু ও অন্যান্য উৎস থেকে বাকি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে।
তবে জ্বালানির অভাবে এসব কেন্দ্রের সক্ষমতার অর্ধেকও কাজে আসে না। গত বছর জুলাই মাসে সর্বোচ্চ ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল।
গত শনিবার রাত ৮টার দিকে ১৪ হাজার ৯৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৫ হাজার ২০৯ মেগাওয়াট, তরল জ্বালানি থেকে ২ হাজার ৯৬৯ মেগাওয়াট, কয়লা থেকে ৪ হাজার ৮৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সেই সময়েও ৭২৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।
পিডিবির কর্মকর্তারা জানাচ্ছেন, ভারতের ঝাড়খন্ডে ১ হাজার ৬০০ মেগাওয়াটের আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চের শেষ দিকে মেরামতের জন্য একটি ইউনিট বন্ধ করে দিয়েছে। ফলে সেখান থেকে বর্তমানে ঘণ্টায় ৭৫০ থেকে ৭৬০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছে না। একইভাবে কয়লার অভাবে মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ রয়েছে।
এ ছাড়া গ্যাস সংকটের কারণে ছোটবড় ১৮টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে বলে পিডিবির প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য বছর গরমের মৌসুমে কেবল গ্যাসের কিছুটা সংকট থাকত। তবে এবার একই সঙ্গে গ্যাস, কয়লা এবং তরল জ্বালানির কিছুটা সংকট রয়েছে। এসব কিছু সত্ত্বেও সক্ষমতার সর্বোচ্চটুকু কাজে লাগিয়ে আমরা চাহিদা পূরণের চেষ্টা করছি।’
জহুরুল ইসলাম জানান, এপ্রিল-মে মাসে সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে। সেটা ধরেই উৎপাদনের পরিকল্পনা চলছে। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৫ হাজার ৭০০ মেগাওয়াট, কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৫ হাজার ৩০০ মেগাওয়াট, ফার্নেস তেল থেকে প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
পেট্রোবাংলার কাছে দৈনিক ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাওয়া হয়েছে জানিয়ে জহুরুল ইসলাম বলেন, সেখান থেকে সময়ে সময়ে সর্বোচ্চ ৯৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।
তরল জ্বালানির জোগান কম
বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিপপা) সাবেক সভাপতি ইমরান করিম জানান, সরকারের কাছে বিপুল পরিমাণ বকেয়া থাকার কারণে দীর্ঘদিন ধরে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো জ্বালানি আমদানি করতে পারছে না। বর্তমানে বেসরকারি উদ্যোক্তাদের কাছে ১ লাখ ৪৭ হাজার টন ফার্নেস তেলের জোগান রয়েছে। তবে এই তেল দিয়ে পূর্ণ সক্ষমতায় চালালে আগামী ১৪-১৫ দিনের মধ্যে মজুত শেষ হয়ে যাবে। আর সরকার যদি এখনই বকেয়া পরিশোধ করে, তাহলে সেই টাকা দিয়ে তেল আনতে ৩০ থেকে ৪০ দিন সময় লেগে যাবে। বিদ্যুৎ খাতও যে জ্বালানি সংকটের মধ্যে রয়েছে, সেটা কয়েক মাস ধরে বলা হচ্ছে।
পিডিবির সদস্য জহুরুল ইসলাম জানান, আগামী এক সপ্তাহের মধ্যে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা সংকট দূর হবে। এ ছাড়া পটুয়াখালীতে আরএনপিএলের একটি নতুন ইউনিট থেকে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। এ ছাড়া আদানিও ১৫ এপ্রিলের মধ্যে বন্ধ ইউনিট চালু করবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে আগামী সপ্তাহ নাগাদ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া গেলে চলমান সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের গতি বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। দেশের সবচেয়ে ব্যস্ত এই রেল করিডরকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের মাধ্যমে ট্রেন চলাচলের গতি, সক্ষমতা ও সময়ানুবর্তিতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলযাত্রার সময় প্রায়
১ ঘণ্টা আগে
বাগেরহাট-২ আসনের জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক বলেন, ‘এ দেশের মানুষ যখন ফ্যাসিবাদের অত্যাচারের মধ্যে জীবন কাটিয়েছে, ঠিক সে সময় ফ্যাসিবাদের পক্ষে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছেন। সে জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ জানাই, তাদের কারণে শুধু আমি নই, আমার মতো অনেকে এলাকার
৪ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে সবার অবদান আছে উল্লেখ করে বিএনপিদলীয় সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘এখন আমি আশঙ্কা করছি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একক কৃতিত্ব দাবির। এ আন্দোলনে সবার অবদান আছে। জুলাই গণ-অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়। কেউ যেন সে চেষ্টা না করে।’
৪ ঘণ্টা আগে
আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তাঁর প্রথম সরকারি সফর। সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বরাত দিয়ে এ...
৫ ঘণ্টা আগে