পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে গার্মেন্টসসহ সকল সেক্টরের মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ রোববার এক বিবৃতিতে তিনি এই নির্দেশ দেন।
আগামী ১০ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। ঈদ উপলক্ষে ছুটি শুরু হবে আগামী ৮ জুলাই। এর আগে ৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য বিবৃতিতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোনো শ্রমিকের কোনো মাসের বেতন-ভাতা বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকগণ প্রদান করবেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ছুটি প্রদান করবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো প্রদান করতে পারবেন।’ সবাই যাতে ভালোভাবে ঈদ উদ্যাপন করতে পারে, সে জন্য তিনি মালিক-শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র একীভূত ও যাচাইয়ের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ কারণে শিক্ষার্থীদের জন্য ছাড় কার্যকর করতে আরও কিছু সময় লাগবে। ঈদের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২ ঘণ্টা আগে
কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, আজ সকাল পর্যন্ত প্রায় ১১টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেলেও তিনটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়।
৬ ঘণ্টা আগে
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’–এর হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার দেখানোকে কেন্দ্র
১৮ ঘণ্টা আগে