
গণমাধ্যমকে আধুনিক গণমাধ্যম কমিশনের আওতায় আনা গেলে সরকার, মালিকপক্ষ কিংবা অন্য কোনো পক্ষ তা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই এখন তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কর্তৃক ডিআরইউর মৃত সদস্য পরিবারকে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। ডিআরইউ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘যখনই আমরা গণমাধ্যমকে একটা আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে বিধিবিধান ও নিয়মনীতির মধ্যে নিয়ে আসতে পারব...সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মালিক তেমনি সাংবাদিকদের ব্যবহার করতে পারবে না। কলম তেমনি ব্ল্যাকমেলিংয়ের জন্য কেউ ব্যবহার করতে পারবে না। যার যার জায়গায় সকলেই যেমন স্বাধীনতা ও মর্যাদা ভোগ করবেন, তেমনি প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহির মধ্যে থাকতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে আমরা এখন পর্যন্ত গণমাধ্যমজগৎকে কোনো প্রাতিষ্ঠানিক আকারে দাঁড় করাতে পারিনি। এই না পারার দায়িত্বটা স্বাভাবিকভাবেই যাঁরা সরকার পরিচালনায় ছিলেন বা আমরা আছি, এটা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে গণমাধ্যমজগৎ এখন একটা সম্মিলিত জগৎ।’
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কাজিম উদ্দিন ম্যানেজিং। এ সময় ডিআরইউর মৃত সদস্যের দুই পরিবারকে তিন লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক তুলে দেয় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
৫ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
৮ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
৮ ঘণ্টা আগে