
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের বৈঠকে এ আলোচনা হয়। গতকাল সোমবার এ আলোচনা হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি একাধিক ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সহযোগিতা জোরদার ও গঠনমূলক সম্পৃক্ততার মধ্য দিয়ে দুদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তাঁরা।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মামলার মুখে পড়া সাংবাদিক পরিচয়ের অনেকেই আওয়ামী লীগের নেতা হিসেবে মানুষের ওপর নির্যাতনে জড়িত ছিলেন এবং রক্ষা পেতে ভুঁইফোড় গণমাধ্যমের পরিচয় ব্যবহার করছেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সাংবাদিকদের নামে হওয়া বিভিন্ন মামলা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিসকে আধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারা দেশে মাত্র ৫৩৮টি ফায়ার স্টেশন যথেষ্ট নয়। দেশে অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করে যুগোপযোগী করতে হবে।
১ ঘণ্টা আগে
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাঁদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। চিফ হুইপের তাঁর কার্যালয়ে এ সাক্ষাতে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশনের উপপ্রধান মেগান বলডিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
১ ঘণ্টা আগে