
আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সত্য আর ন্যায়ের পথে অবিচল বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো—‘আবরার ফাহাদ: বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি’।
এ ছাড়া আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত বিশেষ ডকুমেন্টারি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ সারা দেশের জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে দেখানো হবে।
ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ উপস্থিত থাকবেন এবং হারানো সন্তানের স্মরণে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তি ও পানি আগ্রাসন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যান নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। এক নেতার কক্ষে নিয়ে শিবির সন্দেহে দীর্ঘ সাত ঘণ্টা নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জ্বালানি খাতের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে এলএনজি টার্মিনাল স্থাপনের বিভিন্ন প্রস্তাব সরকার পর্যালোচনা করছে। এসব উদ্যোগ জ্বালানি খাতের বহুমুখীকরণের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, খাদ্যশস্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিষয়টি জানান ইসি সচিব।
২ ঘণ্টা আগে
ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ইলিশের বিচরণক্ষেত্রের নদীগুলোতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ড্রেজিং না হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ইলিশ স্রোতের বিপরীতে চলাচল করে। তাই নদীর প্রবাহ আরও
২ ঘণ্টা আগে
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে