ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ৩ ডিজিটের নতুন হটলাইন নম্বর ১০২। জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে প্রাথমিকভাবে টিঅ্যান্ডটি ছাড়া অন্য সব অপারেটর থেকে এই সেবা গ্রহণ করা যাচ্ছে।
শিগগিরই টিঅ্যান্ডটি থেকেও এই সেবা পাওয়া যাবে। উল্লেখ্য, বর্তমানে নিয়ন্ত্রণকক্ষে চালু থাকা ১১ ডিজিটের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ৫ ডিজিটের হটলাইন ১৬১৬৩ নম্বরও সচল থাকবে। তবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪-এর পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে; তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য প্রাপ্তির ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেওয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। জরুরি সময় ১১ ডিজিটের টেলিফোন মনে রাখা কিছুটা কষ্টসাধ্য বিধায় ইতিপূর্বে ৫ ডিজিটের হটলাইন নম্বর ১৬১৬৩ চালু করা হয়েছিল; সেবাপ্রাপ্তি আরও সহজ করতে ফায়ার সার্ভিস ৩ ডিজিটের ১০২ হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করে।
জরুরি সময়ে বিপদগ্রস্ত মানুষের দ্রুত সহযোগিতা নেওয়ার সুবিধার্থে ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২ প্রচার করার জন্য সব শ্রেণিপেশার মানুষকে অনুরোধ জানানো হলো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার আলোকেই প্রথম ১৮০ দিনে একাধিক প্রশংসনীয় উদ্যোগ ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হলেও তা অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে মোকাবিলা করেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স-এর নাম পরিবর্তন করেছে সরকার। গত ১২ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা ঐতিহাসিক এই কমপ্লেক্সের নাম বদলে জিয়া স্মৃতি কমপ্লেক্স করে প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগে
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে নেভিগেশন ব্যবস্থা ও জ্বালানি সংকটে দিকভ্রষ্ট হয়ে প্রায় ১০ দিন সাগরে ভাসতে হয়েছে ৪২ অভিবাসনপ্রত্যাশীকে। তীব্র গরম, প্রচণ্ড রোদ, খাবার ও পানির সংকটে এ সময় ৯ বাংলাদেশি ও এক সুদানিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। মিসরের মারসা মাতরুহ উপকূল থেকে জীবিত উদ্ধার...
১ ঘণ্টা আগে
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল জনস্রোত এবং নির্বাচন-পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণই প্রমাণ করে সরকারের ক্ষমতার একমাত্র উৎস এ দেশের মানুষ।
২ ঘণ্টা আগে