আলোচিত চিকিৎসক কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) চাঁদাবাজির ঘটনায় করা মামলার প্রধান আসামি মঈন উদ্দিন মঈনের চার সহযোগীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।
দুপুরের দিকে এই চারজনকে আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. ছাব্বির আহমেদ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রোববার অভিযান চালিয়ে এই চারজনকে আটক করে পুলিশ। পরে চাঁদাবাজির এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
রাজধানীর শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় গত শনিবার (১১ এপ্রিল) মঈন উদ্দিনকে (মঈন) প্রধান আসামি করে মামলা করেন হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মঈন ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা দাবি করে আসছেন। দাবি করা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে শেরেবাংলা নগর থানার শ্যামলী ৩ নম্বর রোডে তাঁর বাসার সামনে এসে দরজা খুলতে বলেন। তাঁর স্ত্রী দরজা খুলে দিলে মঈন তাঁকে বলেন, চাঁদা বাবদ এখনই তাঁদের ৫ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে বাদীসহ তাঁর স্ত্রীর বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেন তাঁরা। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা উচ্ছৃঙ্খল আচরণ করেন।
এজাহারে আরও বলা হয়, তিনি বাসার অন্য একটি রুমে অবস্থান করেন এবং পরিস্থিতির অবনতির আশঙ্কা করে হাসপাতালে অবস্থানরত তাঁর ছোট ভাই মো. মনির তালুকদারকে (৩৫) বাসায় আসতে ফোন করেন। পরে তাঁর ভাই বাসায় পৌঁছালে মঈনসহ অজ্ঞাতনামা সাত-আটজন ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে আরও লোকজন জড়ো করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ৫০ থেকে ৬০ জন লোক সমবেত করে সিকেডি হাসপাতালের সামনে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। তাঁরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন, উচ্চস্বরে স্লোগান দেন, গালাগালি করেন এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালান।
এমনকি তাঁরা সিকেডি হাসপাতালের মালিক মো. কামরুল ইসলামকে হুমকিসূচক স্লোগান দিতে থাকেন। এ ছাড়া তাঁরা অকথ্য ভাষায় গালাগালি করেন এবং পুরো ঘটনাটিকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন।
একপর্যায়ে তাঁরা মেডিকেলের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এর ফলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে এই মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ এবং তথ্য-উপাত্ত পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান। আসামিরা পুলিশ হেফাজতে থাকাকালে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা প্রকৃত ঘটনার কথা স্বীকার না করে অসংলগ্ন কথাবার্তা বলেন। মামলার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের পরিচয় এবং গ্রেপ্তার, পরিকল্পনাকারী ও উসকানিদাতাদের পরিচয় নিশ্চিত করার জন্য তাঁদের সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘পয়লা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে দিনটি আমাদের জীবনে প্রতিবছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে; নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।’
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, আগামী পাঁচ বছরে সরকার তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে—সর্বজনীন কানেকটিভিটি নিশ্চিতকরণ, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডেন্টিটি’ বাস্তবায়ন এবং ডিজিটাল ওয়ালেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর বাংলাদেশ গড়ে তোলা।
৩৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। তাঁর বাংলাদেশ সফরে আজ সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল উন্নয়নে টেলিনরের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
২ ঘণ্টা আগে