ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ-বিষয়ক জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে ২২ সদস্যের এই টাস্কফোর্স গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; শিল্প ও বাণিজ্য এবং আইন মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়াও অর্থ, নৌ পরিবহন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিস্ট্রার এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএ ও বিকেএমইএ এর সভাপতিদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
টাস্কফোর্সকে বিভিন্ন খাতের বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণ সংক্রান্ত সংস্কার রোডম্যাপ অনুমোদন এবং এর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করতে বলা হয়েছে। এ ছাড়া লাইসেন্স, অনুমোদন, ছাড়পত্র, কর, শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার, নির্মাণ, পরিবেশ ও স্থানীয় সেবায় অপ্রয়োজনীয় ধাপ চিহ্নিত করে তা সহজীকরণের নির্দেশনা দেবে এই টাস্কফোর্স।
এ ছাড়া সিঙ্গেল উইন্ডো, সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়নে নীতিগত দিক-নির্দেশনা প্রদান; আন্তমন্ত্রণালয় ও আন্তসংস্থাগত জটিলতা দ্রুত নিষ্পত্তি এবং প্রয়োজন অনুযায়ী আইন, বিধি, নীতিমালা, সার্কুলার ও প্রশাসনিক আদেশ সংশোধনের প্রয়োজনীয়তা চিহ্নিত করবে এই টাস্কফোর্স।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ অথোরিটির মাধ্যমে একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরি করে বিনিয়োগকারী ও সেবা গ্রহীতাদের অভিযোগ, অনিয়ম ও বিলম্ব তদারকির ব্যবস্থা করবে। টাস্কফোর্স প্রতি তিন মাসে একবার অগ্রগতি পর্যালোচনা করবে। প্রয়োজনে টাস্কফোর্সে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। অর্থ বিভাগ টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে।

রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হয়ে উঠছে উল্লেখ করে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয় এবং এই সংকটের ভার চিরকাল বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে
আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াইট হাউসের বরাদে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রূপা হক বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপসাগরীয় দেশগুলোতে কঠিন পরিবেশে কাজ করা অভিবাসী শ্রমিকদের পাঠানো অর্থ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
৫ ঘণ্টা আগে
অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনব্যবস্থা চালু হলে বিবাহসংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহুবিবাহ প্রতিরোধ সহজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এই ব্যবস্থায় বৈবাহিক তথ্য সমন্বিত ডেটাবেইসে সংরক্ষিত থাকায় দেশ ও বিদেশ থেকে দ্রুত তথ্য যাচাই করা যাবে.....
৬ ঘণ্টা আগে