
গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথরেখা তৈরিতে সবার লক্ষ্য এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও অনেক বিষয়ে একমত হওয়ার আশা রয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির-সিপিবি সঙ্গে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে এ কথা বলেন আলী রীয়াজ।
বিরাজমান প্রেক্ষাপটে সিপিবির ভূমিকার প্রশংসা করে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, আজকে রাষ্ট্রকাঠামোর পুনর্গঠন ও পুনর্বিন্যাসের জন্য যে আলোচনা, সংস্কারের জন্য যে আলোচনা, আপনাদের দীর্ঘদিনের সংগ্রামের একটা অংশ।
একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথ তৈরি করতে ঐকমত্য কমিশন চেষ্টা করছে বলে জানান তিনি। আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা তৈরি হবে, তার একটা ধারণা পেতে পারি, একটা পথ চিহ্নিত করতে পারি। সেই লক্ষ্য সামনে রেখে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে আলী রীয়াজ জানান, আলোচনার টেবিলে দুই পাশে বসলেও সবার লক্ষ্য এক।
তিনি বলেন, যে লক্ষ্যে সিপিবি দীর্ঘদিন যাবৎ দল হিসেবে সংগ্রাম করেছে, এটা তারই ধারাবাহিকতা। ফলে আজকের আলোচনার মধ্য দিয়ে এ আলোচনা শেষ হবে তা ভাবার কারণ নেই। এখন কাঠামোগত পরিবর্তনগুলোর আলো সুনির্দিষ্ট করা এবং তা বাস্তবায়নের পথ তৈরি করা আমাদের কাজ। ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা বিজয়ের এক ধাপ মাত্র।
আলী রীয়াজ বলেন, নাগরিকদের অধিকার সুরক্ষা, ক্ষমতা সমতার নিশ্চিত, আইনের শাসন প্রতিষ্ঠা করা দীর্ঘমেয়াদি সংগ্রামেরই অংশ। আমরা মনে করি, বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকবে, অনেক বিষয়ে আমরা একমত হতে পারব আশা করি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আরও আছেন কমিশনের সদস্য সফর রাজ, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
১ ঘণ্টা আগে
কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটি থেকে কর্মী নেওয়া বন্ধ থাকায় সৃষ্ট শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে বাংলাদেশকে পঞ্চম দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে কর্মী নিয়োগে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ
১ ঘণ্টা আগে
নারীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত বিআরটিসির নারী বাস সার্ভিসে ই-টিকিটিং চালু করছে সহজডটকম।
২ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) ইকবাল হোসাইন, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে....
৩ ঘণ্টা আগে