
ভারতের লোকসভার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে দ্বিপক্ষীয় ভিত্তিতে অর্থবহ সংলাপ শুরু করতে ভারত সরকারকে বলেছে তাঁরা।
লোকসভার ওই কমিটির তাগিদকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় ওই কমিটি গত ২৫ জুলাই লোকসভায় ২২তম অধিবেশনে ১৩৬ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেয়।
আজ বৃহস্পতিবার প্রতিবেদনটির বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।
এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে অর্থবহ সংলাপ শুরু করতে ভারত সরকারকে সুপারিশ করা হয়েছে। বিষয়টি অবশ্যই আশাব্যাঞ্জক এবং তাৎপর্যপূর্ণ।
ওই কমিটিতে বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ ভারতের সব রাজনৈতিক দলের সংসদ সদস্যরা আছেন জানিয়ে সেহেলী সাবরীন বলেন, এ ধরনের একটি সুপারিশ বাংলাদেশ সরকারে আশার সঞ্চার করেছে।
সরকার এ বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করবে বলে উল্লেখ করেন সেহেলী সাবরীন।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে ঝুলে আছে ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার পানি ভাগাভাগির বিষয়টি। ২০১১ সালের সেপ্টেম্বরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি ভাগাভাগির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের জন্য দুই দেশ একমত হয়। শেষ মুহূর্তে পিছিয়ে যায় দেশটি। এরপর গত ১২ বছর দেশটির সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একের পর এক চুক্তিটি স্বাক্ষরের বিষয়ে আশ্বাস পেয়ে আসছে বাংলাদেশ।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দেড় শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ প্রস্তাবটি দেওয়ার জন্য।’
২৬ মিনিট আগে
বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া...
১ ঘণ্টা আগে
জ্বালানি ও গ্যাস-সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য ২০২৭ সালে কিছুটা স্বস্তি, ২০২৮ সালে আরও বেশি স্বস্তি ও ২০৩০ সালের মধ্যে দেশে জ্বালানিসংকটমুক্ত পরিস্থিতি তৈরি করা।
১ ঘণ্টা আগে
আন্তমন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে সার্ভিস ডেলিভারি, ম্যাট্রিক্স, পলিসি ব্রিফ এবং ট্রাকার তৈরি করে সরকারের পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সেবা পরিবীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)...
১ ঘণ্টা আগে