
পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এ কথা জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ যারা আছে, তাদের ওপর যে বিধিনিষেধ ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরও দুই দিন আগে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, এ সমস্যা আর হওয়ার কথা না।’
এর আগে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর কথা উল্লেখ করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, ‘বাড়ি যাওয়ার পথে তাঁকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে দিয়েছে। আমি পুলিশকে কল দিয়েছিলাম, তারা বলছে, ‘‘আমাদের তেলসংকট আছে, তাই ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত পর্যন্ত থাকার সুযোগ নেই।’’’
পুলিশের তেল রেশনিং পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মনিরুল হক বলেন, না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট সৃষ্টি হবে। এতে জনগণের নির্বিঘ্নে চলায় সমস্যা হয়।

দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদকে প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাসংক্রান্ত ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩ সংশোধন’ বিল পাস হয়...
১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা খুবই দুঃখজনক। ফ্লোরিডাতে একটি ছেলে, একটি মেয়ে নিহত হয়েছে নৃংশসভাবে। ছেলেটির মরদেহ পাওয়া গেছে, মেয়েটির মরদেহ পাওয়া যায়নি। ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআইসহ সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছি।’
২ ঘণ্টা আগে
খাদ্য, পরিবেশ, কৃষি বিপণন, ট্রেডমার্কস, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর; জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
৪ ঘণ্টা আগে