
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, এফবিআইসহ সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটা খুবই দুঃখজনক। ফ্লোরিডাতে একটি ছেলে, একটি মেয়ে নিহত হয়েছে নৃংশসভাবে। ছেলেটির মরদেহ পাওয়া গেছে, মেয়েটির মরদেহ পাওয়া যায়নি। ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআইসহ সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দুই পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ছেলেটির মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তার যে অটোপসি করতে হবে, লিগ্যাল কাজগুলো হবে; আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে, অন্যটার জন্য (বৃষ্টি) আমাদের সহযোগিতা করতে হবে। যুক্তরাষ্ট্রের সব স্টেক হোল্ডারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।’
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র যেন এটার তদন্ত করে এবং যারা এই নৃংশস ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে—এটাই বাংলাদেশের প্রত্যাশা।
আরও পড়ুন:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যত দিন টিকে থাকবে, তত দিন এ দেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ...
৪১ মিনিট আগে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান ‘চেলেবি এভিয়েশন’ (Celebi Aviation)। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে রকম কোনো ইস্যু তো প্র্যাক্টিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটার জবাব তো আমরা দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...
১ ঘণ্টা আগে