
দেশীয় প্রযুক্তিতে রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্ন টেবিল তৈরিসহ বেশ কয়েকটি উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী মো. তাসরুজ্জামান বাবু। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টেভি অ্যাওয়ার্ড ইনকরপোরেশনের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ঘোষিত পুরস্কারের ‘মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ‘সিলভার স্টেভি অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন তিনি।
তাসরুজ্জামান বাবু রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) হিসেবে কর্মরত। গত ১৬ এপ্রিল স্টেভি অ্যাওয়ার্ড ইনকরপোরেশনের ওয়েবসাইটে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। একই ক্যাটাগরিতে সহ–বিজয়ী হিসেবে গুগল, অ্যামাজনসহ আরও কিছু খ্যাতনামা প্রতিষ্ঠানের উদ্ভাবকেরা আছেন। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার সিউলে আনুষ্ঠানিকভাবে এই পদকটি তুলে দেওয়া হবে।
বিশ্বের অন্যতম ব্যবসায়িক পুরস্কার প্রদানকারী সংস্থা ‘স্টেভি অ্যাওয়ার্ডস’। এবার তারা দ্বাদশ বার্ষিক এশিয়া-প্যাসিফিক স্টেভি অ্যাওয়ার্ডস ঘোষণা করল এই পুরস্কারের মাধ্যমে তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে কর্মক্ষেত্রে উদ্ভাবনকে স্বীকৃতি দেয়।
বিভিন্ন বিভাগে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ স্টেভি অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম গত ২ এপ্রিল ঘোষণা করা হয়। সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় ১৬ এপ্রিল। বিশ্বজুড়ে ১২০ জনেরও বেশি বিচারকের গড় স্কোরের ভিত্তিতে এই পুরস্কারগুলো নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালের এশিয়া-প্যাসিফিক স্টেভি অ্যাওয়ার্ডস অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, মূল ভূখণ্ড চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, পুয়ের্তো রিকো, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামসহ ২৩টি বাজারের সংস্থাগুলোকে স্বীকৃতি দিয়েছে।

তাসরুজ্জামানের মূল উদ্ভাবন: দেশীয় প্রযুক্তিতে রেলের টার্ন টেবিল
টার্ন টেবিলের গুরুত্ব কী

তাসরুজ্জামানের অন্যান্য উদ্ভাবন
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লালমনিরহাট রেলওয়েতে কর্মরত থাকাকালীন তাসরুজ্জামান বাবু আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
তাসরুজ্জামানের শিক্ষাজীবন ও কর্মজীবন

প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৩ মিনিট আগে
এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ-মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে বিভিন্ন পদে সাড়ে ১৩ হ
২ ঘণ্টা আগে
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পর এক যুবককে লিবিয়ায় পাচার করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২ ঘণ্টা আগে
বিচারপ্রক্রিয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি সবাই করেছেন। কমিটি বলেছে, বিচারপ্রক্রিয়া স্বাধীনভাবে চলছে। আদালত নির্ধারিত আইন অনুসারেই কাজটা করবেন। তাঁদের সহযোগিতায় তদন্ত, প্রসিকিউশন ইত্যাদি বিষয়ে সরকার সমস্ত কাজ দ্রুততার সঙ্গে করবে।
২ ঘণ্টা আগে