
প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়ন করতে কমিটি গঠন করেছে সরকার। টানা তিন ধরে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে আজ বুধবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
মোট ৮ সদস্যের এই কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতি হিসেব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অপর সদস্যরা হলেন— শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন ও বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী তানভির মঞ্জুর।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কমিটিকে সুপারিশসহ এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। এ প্রতিবেদন তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজই তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সারা দেশের মানুষ অত্যন্ত আশাবাদী ও আস্থাশীল। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই কুচকাওয়াজে যোগ দিতে সকাল পৌনে...
৪ ঘণ্টা আগে