
একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভার আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ধর্মের ভিত্তিতে যারা দেশ বিভাজন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে—বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য স্বাধীন একটা দেশ। একটা জনগণতান্ত্রিক দেশ। বাংলাদেশটা মানুষের। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, “আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আমি মনে করি, আপনি এই দেশের সন্তান, এই দেশে আপনার সমান অধিকার—আমার যা, আপনারও তা।”’
যারা ৭১-কে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই সামনে আনতে হবে। আমরা একই সঙ্গে জুলাইকেও অস্বীকার করতে পারি না, এই জন্য যে—আমাদের অসংখ্য সন্তান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। কোনোটাই আমরা ছোট করে দেখি না।’
বিগত নির্বাচনে বিএনপির রাজনীতিকে সমর্থন দেওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সরকার সব সময় আপনাদের সঙ্গে থাকছে, যাতে করে আপনারা নিরাপদ বোধ করেন—সেই ব্যবস্থাটা আমরা এখানে করার চেষ্টা করছি।’
সভায় উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিএনপি সরকার গঠনের পেছনে এবার সংখ্যালঘুদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই কথা কৃতজ্ঞতার সঙ্গে লালন করেন। সরকারের কাছে দেশের সব নাগরিক সমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা যেকোনো মতের মানুষ সমান অধিকার ভোগ করবে, বিএনপি সরকার সেই অধিকার রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’
সভায় সম্মিলিত সনাতন পরিষদের পক্ষ থেকে সরকারের কাছে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হওয়া হামলা ও নির্যাতনের বিচার নিশ্চিত করা, হিন্দুধর্মীয় উৎসবগুলোয় যথাযথ সরকারি ছুটি দেওয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে সরকারি জায়গা বরাদ্দ ও প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি এই ট্রাস্টকে ফাউন্ডেশন হিসেবে প্রতিষ্ঠাসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

রংপুরের পীরগঞ্জের মেয়ে ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি। সেই আকুতিতে সাড়া দিয়ে কিসকুর মায়ের...
৬ মিনিট আগে
নাগরিক সেবার কার্যক্রম স্বচক্ষে দেখতে রাজধানীর সড়কে-সড়কে ঘুরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন নগরীর বিভিন্ন এলাকায়। পরিদর্শনকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা...
২৭ মিনিট আগে
দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয়েছে সার্ক ল্যাবরেটরি ডিরেক্টরস ফোরামের (এসএলডিএফ) ষষ্ঠ সভা। শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সার্কভুক্ত...
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে ভ্রমণের জন্য এখন নিরাপদ ঘোষণা করেছে...
১ দিন আগে