
নাগরিক সেবার কার্যক্রম স্বচক্ষে দেখতে রাজধানীর সড়কে-সড়কে ঘুরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন নগরীর বিভিন্ন এলাকায়। পরিদর্শনকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন-ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. নাজমুল হক খান জানান, আজ শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে প্রধানমন্ত্রী তাঁর বাসায় ডেকে নেন। পরে তাঁদের সঙ্গে নিয়ে বিকেল পৌনে ৫টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন-ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী পরিদর্শন শেষে সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে আসেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (২) মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (২) আব্দুর রহমান সানী প্রমুখ।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতেও ঢাকার সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে গাড়িতে নিয়ে উত্তর সিটির বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কোথায় আরও ভালো করা যায় তা দেখেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমি নিজেও সেই বহরে ছিলাম।’ তিনি আরও বলেন, ‘এটি একটি নির্বাচিত সরকার এবং জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। আগামী নির্বাচনে আবার জনগণের কাছেই যেতে হবে। তাই যেমন সাংবাদিকদের দায়িত্ব মানুষের সমস্যা তুলে ধরা, তেমনি সরকারের দায়িত্ব সেসব সমস্যার সমাধান করা।’

দেশে গত জুন মাসের তুলনায় জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। জুনে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ছিল ১৮টি। জুলাইয়ে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ৩৬টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার...
২৯ মিনিট আগে
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী...
৪২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জের মেয়ে ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি। সেই আকুতিতে সাড়া দিয়ে কিসকুর মায়ের...
১ ঘণ্টা আগে
একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন...
৩ ঘণ্টা আগে