দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয়েছে সার্ক ল্যাবরেটরি ডিরেক্টরস ফোরামের (এসএলডিএফ) ষষ্ঠ সভা। শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সার্কভুক্ত দেশগুলোর ভেটেরিনারি ল্যাবরেটরির পরিচালক, বিশেষজ্ঞ ও কারিগরি কর্মকর্তারা অংশ নেন।
সার্ক সচিবালয় এবং শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে সভার আয়োজন করে। এর আগে ফোরামের পঞ্চম সভা ২০১৮ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল।
শুক্রবার ঢাকাস্থ সার্ক কৃষি কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. বি.এস.এস. পেরেরা বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থা অপরিহার্য। উদীয়মান ও সীমান্ত অতিক্রমকারী পশুরোগ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনূস আলী বলেন, সার্ক ল্যাবরেটরি ডিরেক্টরস ফোরাম সদস্য দেশগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি রোগ নির্ণয়ের মানদণ্ডের সামঞ্জস্যতা, গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা জোরদার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সার্ক সচিবালয়ের পক্ষে বক্তব্য দেন কৃষি, গ্রামীণ উন্নয়ন ও সার্ক ডেভেলপমেন্ট ফান্ড বিভাগের পরিচালক তানভীর আহমেদ তরফদার। ফোরামের চেয়ারম্যান এবং নেপালের প্রতিনিধি ড. বরুণ শর্মা সভার উদ্বোধন ঘোষণা করেন।
এ ছাড়া দক্ষিণ এশিয়ায় ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক অগ্রাধিকার, উদীয়মান চ্যালেঞ্জ, ল্যাবরেটরি নেটওয়ার্কিং, রোগ নির্ণয়ের মানদণ্ডের সামঞ্জস্যতা, সক্ষমতা উন্নয়ন এবং বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা ও খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দিনব্যাপী আলোচনা শেষে আঞ্চলিক ভেটেরিনারি ল্যাবরেটরি সহযোগিতা আরও জোরদার করা এবং পশুরোগ মোকাবিলায় সদস্য দেশগুলোর প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশ বলে তিনি জানান...
১ ঘণ্টা আগে
দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে— ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস। এসব পোনামাছের আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।
৪ ঘণ্টা আগে
নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
৪ ঘণ্টা আগে
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। এর ফলে জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
৯ ঘণ্টা আগে