
চলমান মধ্যপ্রাচ্য সংকটে ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়লে পবিত্র মক্কা ও মদিনা নগরীর সুরক্ষায় সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ সোমবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে গতিপথ নির্ধারণ’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, পবিত্র মক্কা বা মদিনায় কোনো ধরনের নিরাপত্তাহুমকি তৈরি হলে বাংলাদেশ কখনোই বসে থাকবে না। দুই পবিত্র নগরীর সুরক্ষায় বাংলাদেশ অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দেবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমের অনুভূতির সঙ্গে একাত্ম উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘বিশ্বের সকল মুসলিমের কাছে মক্কা ও মদিনা কেবল কূটনৈতিক আলোচনার কোনো বিষয় নয়, এটি আমাদের আবেগ ও ধর্মীয় অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িত।’
তবে প্রস্তাবিত মক্কা চুক্তি বা মক্কা প্যাক্টে যোগ দেওয়া ও সেনা পাঠানোর গুঞ্জন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে মক্কা চুক্তিতে স্বাক্ষর করেনি। আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলা যাবে না। যেহেতু বাংলাদেশ এখনো চুক্তিতে সই করেনি, তাই এই মুহূর্তে সৌদি আরবে সেনা পাঠানোর প্রশ্নই ওঠে না।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী জানান, বেসামরিক অবকাঠামোতে হামলার বিরুদ্ধে বাংলাদেশের স্পষ্ট অবস্থান এবং সৌদি সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে সৌদি যুবরাজকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে সংঘাত ও অস্থিতিশীলতা থামিয়ে দ্রুত শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়েশা বিনতে তোয়াহিদ, ড. মাহফুজ কবির, এ এস এম তারেক হাসান সেমুল ও ড. সুফিয়া খানম। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান।
তথ্যসূত্র: বাসস

ধ্যপ্রাচ্যে চলমান চরম সামরিক উত্তেজনা ও হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। আজ সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্র
১৯ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের নামে প্রাথমিকভাবে পাওয়া সম্পদের বাইরে আর কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখ
২৮ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ মোহাম্মদ ইসমাইলের মা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার জবানবন্দি গ্রহণ করা হয়।
১ ঘণ্টা আগে
সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে