ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গতকাল বুধবার ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যাঁরা:
ঢাকা বিভাগ
টাঙ্গাইলের ধনবাড়ীতে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ। ঢাকার নবাবগঞ্জে নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহারে আলমগীর হোসেন। মানিকগঞ্জের হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান। মুন্সিগঞ্জের গজারিয়ায় আমিরুল ইসলাম। নারায়ণগঞ্জের বন্দরে মাকসুদ হোসেন। গাজীপুরের কালীগঞ্জে আমজাদ হোসেন স্বপন।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে আরিফুল আলম চৌধুরী ও সন্দ্বীপে এস এম আনোয়ার হোসেন। কুমিল্লার লাকসামে ইউনুস ভূইয়া, মনোহরগঞ্জে আব্দুল মান্নান চৌধুরী ও মেঘনায় তাজুল ইসলাম তাজ। ফেনীর ফুলগাজীতে হারুন মজুমদার। খাগড়াছড়ির মানিকছড়িতে জয়নাল আবেদীন। চাঁদপুরের মতলব দক্ষিণে সিরাজুল মোস্তফা তালুকদার ও মতলব উত্তরে মোহাম্মদ মানিক। বান্দরবান সদরে আব্দুল কুদ্দুস ও আলীকদমে জামাল উদ্দিন। নোয়াখালীর সুবর্ণচরে আতাহার ইশরাক সাবাব চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোমা আক্তার।
রাজশাহী বিভাগ
পাবনার সাঁথিয়ায় সোহেল রানা খোকন, বেড়ায় রেজাউল হক বাবু ও সুজানগরে আব্দুল ওহাব। বগুড়ার সোনাতলায় মিনহাদুজ্জামান লিটন, সারিয়াকান্দিতে সাখাওয়াত হোসেন সজল ও গাবতলীতে অরুন কান্তি রায় সিটন। রাজশাহীর গোদাগাড়ীতে বেলাল উদ্দিন সোহেল ও তানোরে লুৎফর হায়দার রশিদ ময়না। নওগাঁর বদলগাছীতে শামসুল আলম খান, পত্নীতলায় আব্দুল গাফফার ও ধামইরহাটে আজহার আলী।
খুলনা বিভাগ
মেহেরপুরের সদরে আনারুল ইসলাম ও মুজিবনগরে আমাম হোসেন মিলু। চুয়াডাঙ্গার জীবনননগরে হাফিজুর রহমান হাফিজ। কুষ্টিয়া সদরে আতাউর রহমান আতা ও খোকসায় আল মাছুম মুর্শেদ। সাতক্ষীরার শ্যামনগরে সাঈদ উজ জামান ও কালীগঞ্জে শেখ মেহেদী হাসান সুমন। বাগেরহাটের কচুয়ায় মেহেদী হাসান বাবু ও রামপালে শেখ মোয়াজ্জেম হোসেন। মাগুরা সদরে রানা আমীর ওসমান ও শ্রীপুরে শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।
সিলেট বিভাগ
সিলেট সদরে সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমায় বদরুল ইসলাম, গোলাপগঞ্জে মঞ্জুর কাদির শাফি ও বিশ্বনাথে সুহেল আহমদ চৌধুরী। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইকবাল হোসেন খান ও আজমিরীগঞ্জে আলাউদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়ায় মাওলানা ফজলুল হক খান সাহেদ, জুড়িতে কিশোর রায় চৌধুরী মনি ও বড়লেখায় আজির উদ্দিন।
রংপুর বিভাগ
দিনাজপুরের হাকিমপুরে কামাল হোসেন রাজ, বিরামপুরে পারভেজ কবীর। লালমনিরহাটের পাটগ্রামে রুহুল আমীন বাবুল ও হাতীবান্ধায় লিয়াকত হোসেন বাচ্চু। ঠাকুরগাঁওয়ের হরিপুরে আব্দুল কাইয়ুম পুষ্প। পঞ্চগড় সদরে শাহনেওয়াজ প্রধান, তেঁতুলিয়ায় নিজাম উদ্দিন খান ও আটোয়ারীতে আনিসুর রহমান।
বরিশাল বিভাগ
পিরোজপুর সদরে বায়েজিদ হোসেন, ইন্দুরকানীতে জিয়াউল আহসান গাজী ও নাজিরপুরে এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন। বরিশাল সদরে আব্দুল মালেক ও বাকেরগঞ্জে রাজিব আহমেদ তালুকদার।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।
৩ মিনিট আগে
আবেদনে বলা হয়, অ্যাটর্নি জেনারেল অফিস বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কোনো দলের নয়। রাষ্ট্রপক্ষের একজন ডিএজির (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) কাছ থেকে এরূপ শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
২১ মিনিট আগে
আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ‘ক্রসফায়ার’-এর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেন, সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ারের কোনো প্রয়োজন নেই এবং প্রচলিত আইনই এর জন্য যথেষ্ট।
২৩ মিনিট আগে
প্রায় ১৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
২৫ মিনিট আগে