
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. এমদাদুল বারী।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৭(১) ও ৯(২) অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগপূর্বক চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।’
যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তিনি বিটিআরসির চেয়ারম্যান থাকবেন।

বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় জাইকা নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভবিষ্যতেও পাশে থাকবে। চলমান প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের...
৩১ মিনিট আগে
দুদকের ২২ বছরের ইতিহাসে এমন উদ্যোগ নজিরবিহীন। এর আগে প্রতিবারই সার্চ বা বাছাই কমিটি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নিজস্ব বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করত। আগ্রহী ব্যক্তিদের উদ্দেশে প্রকাশ্যে আবেদন আহ্বানের নজির ছিল না...
৩২ মিনিট আগে
২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিজীবনে বৈষম্য ও অবিচারের শিকার হওয়া এসব কর্মকর্তার আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে...
১ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তর জানায়, বৈঠকে ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত....
১ ঘণ্টা আগে