
দেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর খাগড়াছড়ির আইনি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে আজ সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিষয়েও আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পূজার প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ৭০ হাজার পুলিশ, সশস্ত্র বাহিনীর ১ লঅখ সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত থাকবেন।

সাত দিনে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) রাষ্ট্রায়ত্ত তিন তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা থেকে ডিলাররা তুলেছে ১ লাখ ৭৫ হাজার টন জ্বালানি তেল। অথচ স্বাভাবিক সময়ে এই পরিমাণ তেল ডিলারদের কাছে যেত ১৬ দিনে।
৩৯ মিনিট আগে
দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে জরুরি টিকা ক্যাম্পেইন শুরুর কথা জানিয়েছে সরকার। দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এই রোগের উপসর্গ নিয়ে চলতি বছরে ২ হাজারের বেশি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫০টির বেশি শিশুর।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ইতিমধ্যে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে...
৪ ঘণ্টা আগে
হাম এখন ‘মহামারি রূপ’ নিচ্ছে, এ অবস্থায় বৃহস্পতিবার সংসদে ছুটি দিয়ে এমপিদের মাঠে পাঠানো যেতে পারে....
৪ ঘণ্টা আগে