
সরকার আর কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে সরকারি জমি হস্তান্তর করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকারি জমির প্রকৃত মূল্য নির্ধারণ করেই তা ব্যবহারে আগ্রহী সংস্থাগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে। প্রতীকী দামে জমি দিয়ে অপচয়ের সুযোগ আর রাখা হবে না।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি বা বিওএফের সম্প্রসারণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিলসের ৫৪ দশমিক ৯৯ একর জমি হস্তান্তরের একটি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রায় ১৭ কোটি টাকার বিনিময়ে জমি হস্তান্তরের বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য বিষয়টি আলোচনায় আসে।
এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘তারা জমিটি নিতে চেয়েছে, কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, প্রতীকী মূল্যে জমি দেওয়া হবে না। তাদেরই দেওয়া হবে, তবে যথাযথ মূল্য পরিশোধ করতে হবে।’
তিনি আরও বলেন, প্রতীকী মূল্যে জমি দেওয়া হলে সেসব জমির যথাযথ ব্যবহার হয় না। অনেক সময় প্রকৃত প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জমির আবেদন করা হয়। যেমন, যেখানে ১০ একর যথেষ্ট, সেখানে ১০০ একরের চাহিদা তুলে ধরা হয়। এটা বন্ধ করতে হবে।
সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারি জমি ব্যবহারে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই নীতিগত অবস্থান নেওয়া হয়েছে। সরকারি সম্পদের সদ্ব্যবহার নিশ্চিতে কঠোর মনোভাব অবলম্বন করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
৩ ঘণ্টা আগে
চাকরির মেয়াদ শেষে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে সেতু বিভাগের সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। তারা এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে দাবি জানিয়েছে। প্রস্তাব আমলে নিয়ে বিআরটিএ বাসভাড়া সমন্বয়ের উদ্যোগও নিয়েছে।
৫ ঘণ্টা আগে