
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে, উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়, সেখানে এ বিষয়টি জানানো হয় বলে বিফ্রিংয়ে জানান তিনি।
প্রেস সচিব জানান, আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের শেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাতিয়ার ঘটনায় একটা তদন্ত কমিটি করা হয়েছে। তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে।
প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ দেওয়া হয়।
প্রেস সচিব জানান, সভায় বলা হয়, অভূতপূর্ব নির্বাচন হয়েছে। এতে ভালো একটা বিরোধী দল পাবে জাতি। প্রথমবারের মতো নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা ঘটেনি। এই নির্বাচনে পুলিশ তাদের মনোবল ফিরে পেয়েছে। এই নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা।
শফিকুল আলম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, সেটি নিয়ে আলাপ হয়। সেখানে এই প্রথম এ ধরনের আয়োজন হচ্ছে। সেখানকার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বিএনপির সঙ্গে কাজ করছে সরকার।

দেশে এপ্রিল ও মে মাসের জন্য পূর্ণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মেটাতে জ্বালানি মজুত নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বর্তমানে দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে...
২ ঘণ্টা আগে
দারিদ্র্য দূর করে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে
হাজীদের সঙ্গে দেখা করতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে যাবেন তিনি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম পরিচালনার জন্য আনুষ্ঠানিক ‘কমিশনিং লাইসেন্স’ দিয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করল।
৪ ঘণ্টা আগে