ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনসংক্রান্ত নানা অভিযোগ ও তথ্য জানতে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ৮ হাজার ৩৮০টি ফোনকল এসেছে বলে জানিয়েছেন ৯৯৯-এর প্রধান পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’–এর সঙ্গে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশী নাগরিকদের ৯৯৯ নম্বরে নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা দেওয়া হয়েছে। এই কার্যক্রম ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাতদিন ২৪ ঘণ্টা চলমান থাকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৯৯৯-এর পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এই সময়ে ৯৯৯ নম্বরে নির্বাচন সংক্রান্ত ৮ হাজার ৩৮০টি ফোনকল আসে, যার মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়ে। এসব ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়। এছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করে সেই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বৈশ্বিক বাজারের বাস্তবতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সরকার বাধ্য...
৮ মিনিট আগে
ঈদে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা...
৩৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সংকটের অচিরেই সমাধান হবে আশা করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই বলতে পারি, যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট (আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও কমবে) করবার চেষ্টা করব।’
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আইনগতভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে এই তদন্ত কমিটি করা যায়নি। আজকেই তদন্ত কমিটি করা হবে, তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
৫ ঘণ্টা আগে