বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে গণশুনানির মাত্র পাঁচ দিনের মাথায় আগামীকাল বুধবার আদেশ দেওয়ার দিন ধার্য করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আদেশে পাইকারি, খুচরা ও সঞ্চালন পর্যায়ে দাম বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
চলতি মাসের প্রথম দিনই পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে বাড়িয়েছে সরকার। এ ছাড়া গত মাসেই বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১১৩ টাকা করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই ভোক্তাদের পক্ষ থেকে এর বিরোধিতা আসছে।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মূল্যবৃদ্ধির ওপর অনুষ্ঠিত শুনানির বিষয়ে আগামীকাল বিকেলে আদেশ দেবে কমিশন। এর আগে গত ২০ ও ২১ মে মূল্যবৃদ্ধিসংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি এক দশমিক ২০ টাকা (১৭ শতাংশ) থেকে এক দশমিক ৫০ টাকা (২১ শতাংশ) দাম বাড়ানোর আবেদন করেছিল।
সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়। ওই আদেশে পাইকারি বিদ্যুতের গড় দর ছয় দশমিক ৭০ টাকা থেকে বাড়িয়ে সাত দশমিক শূন্য চার টাকা করা হয়। যদিও কোম্পানিভিত্তিক বিক্রির পার্থক্যের কারণে গড় বিক্রয়মূল্য ছয় দশমিক ৯৯ টাকা দাঁড়িয়েছে বলে দাবি পিডিবির।
বিদ্যুতের বিদ্যমান পাইকারি দরে লোকসান দিচ্ছে বলে দাবি করেছে বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো। লোকসান ঠেকাতে ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, ডিপিডিসি ছয় দশমিক ৯৬ শতাংশ, ওজোপাডিকো ১০ শতাংশ, আরইবি পাঁচ দশমিক ৯৩ শতাংশ এবং নেসকো ইউনিটপ্রতি ৩ পয়সা ও বিপিডিবি ২৯ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। পাশাপাশি পাইকারি দাম ও সঞ্চালন চার্জ বাড়িয়ে সমান হারে দাম বাড়ানোর আবেদন করেছে কোম্পানিগুলো। বিদ্যুতের একমাত্র সঞ্চালন কোম্পানি পিজিসিবি (পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি) প্রতি ইউনিটে যথাক্রমে ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ ও ৪৯ পয়সা করার প্রস্তাব করেছে।

নতুন বাসিন্দা হিসেবে বঙ্গভবনে ওঠা মির্জা ফখরুল ইসলামের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতার বিষয়। রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তফসিল অনুযায়ী ২০ আগস্ট হবে ভোট। জাতীয় সংসদের বর্তমান হিসাব অনুযায়ী সহজেই বলা যায়, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনিই হতে চলেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
৩ ঘণ্টা আগে
দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি তীব্র রূপ ধারণ করায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের চাহিদার মাত্র ২৯ শতাংশ এবং সার কারখানাগুলো মাত্র ৩৮ শতাংশ গ্যাসের সরবরাহ পাচ্ছে। ফলে সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের পাশাপাশি কৃষি খাতের জন্য অত্যাবশ্যকীয় সার উৎপাদনে বড় ধরনের...
৪ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৫ ঘণ্টা আগে
দেশজুড়ে লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের বরাদ্দ বাড়িয়েছে সরকার। এলএনজি সরবরাহ অনেক কমে যাওয়ায় যানবাহন, শিল্প ও বাসাবাড়ির জন্য গ্যাসের বরাদ্দ এমনিতেই কমে গেছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোয় দৈনন্দিন জীবনের অন্যান্য খাতে গ্যাসের অভাব আরও বেড়েছে।
৬ ঘণ্টা আগে