
অন্য দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা কোনো অপরাধে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে সীমান্তরক্ষীরা আইনি পদক্ষেপ নিলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও এখনো সীমান্ত হত্যা চলছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন, তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে—যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনো রকমের কোনো অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ ইললিগ্যাল ট্রেসপাস (অনুপ্রবেশ) করে যায়, সেটা তারা (সীমান্তরক্ষী বাহিনী) কীভাবে অ্যাড্রেস করবে, তা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।’
সীমান্তে পুশ ইনের চেষ্টা চলছে বলে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো শুনতে পাচ্ছি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যেকোনো রকমের পুশ ইন বা পুশব্যাকের বিপক্ষে। তবে যদি বাংলাদেশের কোনো সিটিজেন কোনো কারণে সেই দেশে গিয়ে থাকে, তাদের যদি ন্যাশনাল আইডি ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি ন্যাশনাল আইডি ভেরিফিকেশন। যদি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সে রকম কোনো তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে, তারা সেটা আইনানুগভাবে রিপ্যাট্রিয়েশন প্রসেসটা ফলো করবে। সে রকম কোনো বিষয় আমাদের কাছে এখনো পেন্ডিং নেই।’
জঙ্গল সলিমপুর সম্পর্কে এক প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এটা নিয়ে পরিকল্পনা এখনো ফাঁস করতে চাচ্ছি না। কারণ, এগুলো ফাঁস হয়ে গেলে পরে আমাদের এ সমস্ত রেসকিউ অভিযানে একটু অসুবিধা হয় এবং অপারেশনে অসুবিধা হয়।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জঙ্গল সলিমপুরে যাঁরা অধিবাসী আছেন, তাঁরা যেকোনো কারণেই হোক, সরকারি খাস জায়গায় বসতি স্থাপন করেছেন দীর্ঘদিন যাবৎ। আমরা বলেছি, আমরা তাঁদের উচ্ছেদ করব না। যদি কখনো প্রয়োজন হয়, সেই জায়গায় সরকারি স্থাপনা হয়...তখন প্রয়োজন অনুসারে সে ক্ষেত্রমতে পুনর্বাসন করা হবে। তবে ওখানে সন্ত্রাসীদের কোনো আস্তানা আমরা রাখব না। এটা নির্মূল করা হবে।’

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস। এ বিষয়ে তাঁর পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করেন না বলে
৩ মিনিট আগে
স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ‘ভিকটিমাইজড’ হয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে। আরও বিস্তারিত তদন্ত করতে হবে।
১ ঘণ্টা আগে
দীপন গ্রুপের চেয়ারম্যান মাহমুদ হাসান মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
৪ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৬ ঘণ্টা আগে