
চলতি মাসের জন্য তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই হিসাবে চলতি মাসে ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এই মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত এপ্রিলে বড় রকমের মূল্যবৃদ্ধির পর এক মাস অপরিবর্তিত থাকার পর জুনে এই দাম কিছুটা কমল। চলতি মাসে অটো গ্যাসের দামও সামান্য কমিয়েছে বিইআরসি।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকা। গত মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা এবং ওই মাসে এলপিজির মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল। এর আগে এপ্রিল মাসে দুই দফায় বেড়েছিল এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়। অর্থাৎ, এপ্রিল মাসে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল এলপিজির দাম।
জুন মাসের ঘোষিত দর অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর রেটিকুলেটেড পদ্ধতির এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে প্রতি কেজি ১৫৩ টাকা ৩১ পয়সা।
কমিশন জানিয়েছে, জুন মাসে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কন্ট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজভাড়া, ট্রেডার প্রিমিয়াম ও ডলারের বিনিময় হার বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি মাসে প্রোপেনের সিপি প্রতি টন ৭৬০ ডলার ও বিউটেনের ৮২০ ডলার নির্ধারিত হয়েছে। গড় সিপি দাঁড়িয়েছে ৭৯৯ ডলার। আগের মাসে (মে) প্রোপেন ও বিউটেনের গড় মূল্য ছিল প্রতি টন ৭৮২ দশমিক ৫০ ডলার।
খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি সিপি বৃদ্ধি পেলেও জুন মাসে জাহাজভাড়া ও প্রিমিয়াম বাবদ খরচ ধরা হয়েছে প্রতি টন ২০০ ডলার, যা এপ্রিলের মাঝামাঝিতে ২৫০ ডলারে পৌঁছে গিয়েছিল। এ ছাড়া ডলারের বিনিময় হার মে মাসে ১২৩ টাকা ধরা হলেও জুনে তা কমিয়ে ১২২ টাকা ৮১ পয়সা ধরা হয়েছে।
কমিশন সতর্ক করে বলেছে, নির্ধারিত দামের বেশি মূল্যে কোনো পর্যায়ে এলপিজি বা অটো গ্যাস বিক্রি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের বার্তা ও শিক্ষা সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলি।’ তিনি জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ...
১৯ মিনিট আগে
নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের পরিপ্রেক্ষিতে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩০ লাখ টাকা) অনুদান দিয়েছে বাংলাদেশ...
১ ঘণ্টা আগে
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন বিশেষায়িত ইউনিটে জবাবদিহি ও স্বচ্ছতার ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত হলে তাঁর বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য কী ধরনের কাঠামো থাকবে, তা বিলে উল্লেখ করা হয়েছে। তিনি বিরোধী দলের সদস্যদের সংসদীয় স্থায়ী...
১ ঘণ্টা আগে
ব্যাংক রেজল্যুশন আইনের ধারা ১৮(ক) বিলুপ্ত হবে। অন্তর্বর্তী সরকার ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ জারি করেছিল। সেখানে এই ধারা ছিল না। বিএনপি ক্ষমতায় আসার পর ওই অধ্যাদেশ সংশোধন করে অনুমোদন করেছিল। সেখানে ধারাটি যুক্ত করা হয়...
১ ঘণ্টা আগে