
নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্কের জবাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘আমাকে যদি আজকে বলা হয়, আপনি বিদেশি নাগরিক; তাহলে তো কালকে তারেক রহমানকে বলা হবে, আপনি বিদেশি নাগরিক।’ আজ বুধবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক এক মন্তব্যের পর খলিলুর রহমানের এই বক্তব্য এল। সালাহউদ্দিন আহমদ সম্প্রতি এক সমাবেশে খলিলুর রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সালাহউদ্দিন আহমদ দাবি করেন, একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন আমেরিকায় বসবাস করেছেন এবং এখনো সেখানে তাঁর বসবাসের সম্পর্ক রয়েছে, তিনি কীভাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান? তাঁর আসল পরিচয় কী, তা জনগণের জানার অধিকার রয়েছে।
সালাহউদ্দিনের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক পরিসরে বিতর্ক সৃষ্টি হয়। খলিলুর রহমান ‘বিদেশি নাগরিক’ বলে পক্ষে-বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। তিনি নিজে আজ সংবাদ সম্মেলনে সরাসরি প্রতিক্রিয়া জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের পাসপোর্ট নেই। আমি আমেরিকায় থেকেছি পরিবারের সঙ্গে, কিন্তু সেখানকার কোনো পাসপোর্ট আমার নেই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পরিচয় নেই—আমি একমাত্র বাংলাদেশের নাগরিক।’
তিনি আরও বলেন, ‘আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না, প্লিজ। আর কেউ যদি কিছু বলতে চান, তাহলে তার প্রমাণ দিতে হবে। ঢিল ছুড়বেন, বুঝেশুনে ছুড়বেন—সেই ঢিল কিন্তু অন্যের ওপরও পড়তে পারে।’
খলিলুর রহমানের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম টেনে আনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মামলার কারণে যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সূচি মেনে নির্ধারিত সময়ে আসা একটি এলএনজিবাহী কার্গো ২৪ ঘণ্টার চেষ্টায়ও টার্মিনালে যুক্ত হতে পারেনি। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ১০ দিনের মাথায় ফের এলএনজি সরবরাহ কমেছে। সেই সঙ্গে কমেছে জাতীয় সঞ্চালন লাইনের গ্যাস সরবরাহও।
১ ঘণ্টা আগে
র্যাব-৮-এর অভিযানের সময় যদি কোনো গুলি খরচ হতো তা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হতো। তবে জিয়াউল আহসান কিছু অতিরিক্ত অস্ত্র-গুলি আমাদের দপ্তরে দিয়ে রেখেছিলেন। যার কোনো হিসাব রক্ষণাবেক্ষণ করা হতো না। এই অতিরিক্ত অস্ত্র-গুলিগুলো আনা হয়েছিল ১০ ট্রাক অস্ত্র মামলার জব্দ করা আলামত থেকে।
২ ঘণ্টা আগে
নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জনসংখ্যা নিয়ন্ত্রণে পিল ও অন্যান্য সামগ্রী বিতরণ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি হামের টিকাদান কার্যক্রম পুনরায় শুরু, বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন এবং সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কথাও বলেন।
৩ ঘণ্টা আগে
বিগত বছরগুলোতে আমরা যখন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, তখন দুর্ভাগ্যক্রমে ক্ষমতাশালীদের সহায়তায় দেশের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে লাখ-লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এর ফলে ব্যাংকিং সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও ভঙ্গুর
৩ ঘণ্টা আগে