
আগামী এপ্রিল মাসের শেষ দিকে রাজধানী ঢাকার সড়কে যানজট অনেকটা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব। ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে আমরা স্বল্পমেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদি কী করতে পারি- সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তর, ডিএমপি, সিটি করপোরেশনের দুই প্রশাসক, হোম মিনিস্ট্রি, রাজউক এবং বুয়েটের বিশেষজ্ঞ, অন্যান্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় যারা এগুলোর সঙ্গে জড়িত, আর ডিটিসিএসহ আরও অন্যান্য কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন।’
মন্ত্রী বলেন, সভায় সিদ্ধান্তমূলক অনেক আলোচনা হয়েছে। স্বল্পমেয়াদি কী কী বিষয়ে আমরা অ্যাড্রেস করতে পারি। এগুলো সবই রেজুলেশন আকারে পরে জানানো হবে। তবে আশা করি আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্পমেয়াদি যে সব পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারব। ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারপর মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় আমাদের এই ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে।’
তিনি আরও বলেন, ‘ট্রাফিক সিগন্যালগুলো আমরা অটোমেশনের ব্যবস্থা করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। এখন সাতটা কাজ করছে, আর সপ্তাহখানেকের মধ্যে আরও ছয়টা ইন্টারসেকশনে কাজ হবে সিগন্যাল মোড়ে। এরপরে পর্যায়ক্রমে ১২০টার মতো সিগন্যাল আছে ঢাকা শহরে- সবগুলোই অটোমেশন করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
১ ঘণ্টা আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতা পেশাটি মহান, সত্য প্রকাশে সাংবাদিকেরা কাজ করেন। তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। আমি বিশ্বাস করি, বিএনপি সব সময় সাংবাদিক-বান্ধব। এই দল অতীতের মতোই গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।’
৭ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অপরাধ দমন করা, কিশোর গ্যাং দমন করা, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা থাকা দরকার।
৭ ঘণ্টা আগে