
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
জাতীয় ঈদগাহ ময়দানে আজ বৃহস্পতিবার ঈদের জামাত শেষে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী এবং বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। এ সময় তাঁরা মা-বাবার কবর জিয়ারত করেন।

রাজধানীতে প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মা-বাবার কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী যান বনানীতে। বনানী কবরস্থানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন তাঁরা। একই সঙ্গে তাঁরা পিলখানা হত্যাকাণ্ডে নির্মমভাবে শাহাদাতবরণকারী বিডিআরের (বর্তমানে বিজিবি) বীর সামরিক কর্মকর্তা এবং অন্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর জন্য শুভ কামনা জানিয়ে...
১৩ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে আওয়ামী লীগের সময় ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারের সময় তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধ চলাকালে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তিনটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড,
১৫ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচনী কর্তা ও সিইসি এ এম এম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৫ ঘণ্টা আগে