
শিশুশ্রম নিরসনে সরকারের নানা উদ্যোগের মধ্যেও গত এক দশকে দেশের শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭। এক দশকের ব্যবধানে বেড়েছে ৮৬ হাজার জন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল চাইল্ড লেভার সার্ভে ২০২২-এ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার, এদের মধ্যে শ্রমজীবী শিশু ৩৫ লাখ ৩৬ হাজার ৯২৭। যা এই বয়সী মোট শিশুর ৮ দশমিক ৯ শতাংশ।
এর আগে ২০১৩ সালের শিশুশ্রম জরিপে শ্রমজীবী শিশু ছিল ৩৪ লাখ ৫০ হাজার ৩৬৯ জন। সে হিসাবে ১০ বছরের ব্যবধানে বেড়েছে ৮৬ হাজার ৫৫৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিক নিয়োজিত আছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। ১০ বছর আগের যা ছিল ১২ লাখ ৮০ হাজার ১৯৫ জন। এ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিক কমেছে ২ লাখ ১১ হাজার ৯৮৩ জন।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহী, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অতিথি হিসেবে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মাট ক্যানেল এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর থমো পুটিনিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ড. মতিয়ার রহমান।

পুরান ঢাকার বংশালের একটি মোটর ওয়ার্কশপে ঢুকতেই শোনা যায় লোহা কাটার শব্দ। চারদিকে ছড়িয়ে আছে গ্রিজ, ধোঁয়া আর পোড়া তেলের গন্ধ। বড় বড় যন্ত্রপাতির মধ্যে ব্যস্ত কয়েক শিশু। সবচেয়ে ছোট্ট শিশুটির বয়স বড়জোর ১২ বছর। সে শিখছে গাড়ির যন্ত্রাংশ মেরামতের কাজ।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহারে বিএনপি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রায় চার মাস পর দেওয়া প্রথম জাতীয় বাজেটে ওই সব প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।
৬ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং করব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সংস্থাটি বলছে, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বিদ্যমান দুর্নীতি ও যোগসাজশভিত্তিক কর ফাঁকি বন্ধ...
৯ ঘণ্টা আগে
মোবাইলের নতুন সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তবে এই পদক্ষেপ আংশিক স্বস্তির হলেও টেলিযোগাযোগ খাতকে সত্যিকার অর্থে গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে পূর্ণ সমাধান নয় বলে মনে করে সংগঠনটি।
১০ ঘণ্টা আগে