
লেবাননে ব্যাপক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শনিবার সকালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। একই সঙ্গে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী দীপালির মৃত্যুর নিন্দাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা অঞ্চলে চলমান শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।’
— Ministry of Foreign Affairs (@BDMOFA) April 11, 2026
বিবৃতিতে আরও বলা হয়, ‘একই সঙ্গে, বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত বলে ধারণা বাংলাদেশি নাগরিক দীপালির মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।’
দীপালির মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বলা হয়েছে, ‘লেবাননে বাংলাদেশ দূতাবাস মিস দীপালির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিস্থিতি অনুকূলে এলে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।’
এর আগে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হন। গতকাল শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, গত বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি।
নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।
দূতাবাস আরও জানায়, প্রাথমিক তথ্য অনুসারে, একই আক্রমণে দিপালীর নিয়োগকার্তা (কফিল) ও তাঁর পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য জানা গেছে।

সৃজনশীল মানুষ বা শিল্পীদের যে মর্যাদা ও সম্মানে ভূষিত করা উচিত, আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের সেই যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে চায়। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর...
৫ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়; বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা ও ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া
৬ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। যারা বৈচিত্র্যকে বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী।’
৬ ঘণ্টা আগে
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আজ শুক্রবার দেওয়া হচ্ছে ঈদযাত্রার ২৫ মের অগ্রিম টিকিট। ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় এদিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট...
১৪ ঘণ্টা আগে