
জ্ঞাত আয় ও বৈধ উপার্জনের তুলনায় বিপুল পরিমাণ অতিরিক্ত সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ড. এম মোশাররফ হোসেন তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৭৭ টাকার সম্পদের তথ্য দেখান। যাচাইকালে আরও ১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮০০ টাকার পারিবারিক ব্যয় পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর অর্জিত ও ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৭১ লাখ ১ হাজার ৪৭৭ টাকা।
অন্যদিকে, তাঁর বৈধ আয় ও ঋণ বা দায়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ পাওয়া যায় ৪ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ টাকা। ফলে তাঁর আয় থেকে ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে উল্লেখ করেছে দুদক।
এদিকে, ড. মোশাররফের স্ত্রী জান্নাতুল মাওয়া ওরফে রিয়া বেগমের সম্পদের ক্ষেত্রে দুদক আরও বড় অস্বচ্ছতা পেয়েছে। তাঁর নামে অর্জিত সম্পদের পরিমাণ পাওয়া যায় ১৩ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৭ টাকা। পারিবারিক ব্যয় পাওয়া যায় ২৭ লাখ ৮৫ হাজার ৯২২ টাকা। সব মিলিয়ে অর্জিত সম্পদ ও ব্যয়সহ মোট হিসাব দাঁড়ায় ১৩ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকা।
কিন্তু তাঁর বৈধ আয়ের উৎস শনাক্ত হয়েছে মাত্র ৪৯ লাখ ৭৫ হাজার ৫৫৬ টাকা। ফলে তাঁর আয় থেকে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার সম্পদের উৎস মেলেনি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে উল্লেখ করেছে দুদক।
দুদক জানায়, ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের তুলনায় অতিরিক্ত ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাতে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকার সম্পদ অর্জনে স্বামীর সহযোগিতা পাওয়ায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
১১ মিনিট আগে
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে পরিবর্তন বা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।
৩১ মিনিট আগে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহমদ বলেন, প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে রিবেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এতে গ্রাহকের অপ্রয়োজনীয় ব্যয় কমতে পারে। বর্তমান ও ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার অপরিহার্য।
২ ঘণ্টা আগে