ঢাকা: পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণ করতে চায় সরকার। এ ব্যাপারে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত একটি নতুন রেল লাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভারতীয় অংশে নিউ জলপাইগুড়িতে সংযোগ প্রদানের জন্য তিনটি রুট নির্বাচন করা হয়েছে। ভারতীয় পক্ষের সম্মতিতে সেই অনুযায়ী কাজ শুরু করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রেলপথ মন্ত্রীর সঙ্গে রেলভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় মন্ত্রী নতুন রেললাইনের বিষয়ে কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে নতুন রেললাইন নির্মাণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার।
মন্ত্রী এ সময় রেলের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ভারতের হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উভয় অঞ্চলে ৫২টি স্টেশন আধুনিকায়ন ও সংস্কার করা হচ্ছে। স্টেশনগুলোর প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ ছাড়া ভারতের ক্যাটারিং সার্ভিসের আদলে বাংলাদেশেও ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমিকে আধুনিক ও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে ভারতীয় অর্থায়নের (এলওসি) অধীনে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হচ্ছে–খুলনা-মংলা নতুন রেললাইন নির্মাণ, ঢাকা-টঙ্গী ৩য় ও ৪র্থ রেলপথ নির্মাণ প্রকল্প, টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন নির্মাণ প্রকল্প। বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেল লাইন নির্মাণ, সৈয়দপুরে ভারতীয় অর্থায়নে একটি নতুন কোচ নির্মাণ কারখানা বিষয়ক আলোচনা হয়েছে।
রেলপথ মন্ত্রী আরও বলেন, পণ্য পরিবহনের সুবিধার জন্য সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণ করা হবে। এটির কাজের অগ্রগতিসহ আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ বিষয়ে আলোচনায় উঠে আসে।
সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জুলাই-আগস্ট আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা...
১৪ মিনিট আগে
যে প্রক্রিয়ায় শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, সেই একই ব্যবস্থা বহাল থাকলে দেশের পরিণতি আবারও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
৩৭ মিনিট আগে
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য এভিয়েশন সিকিউরিটি এভসেক (AVSEC) সংক্রান্ত রেগুলেটরি প্রয়োজনীয়তা ও তদারকি বিষয়ে সম্যক ধারণা দিতে তিন দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
১ ঘণ্টা আগে