
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে সারোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। আদেশের পর জামায়াত প্রার্থীর আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারি বলেন, ‘গতকাল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। তাই সিএমপি আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। তবে আমাদের নিয়মিত আপিল করতে বলেছেন। আমরা নিয়মিত আপিল করব।’
এর আগে গত ৯ জুলাই সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। তাঁর আবেদনে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে সরোয়ারকে বিরত রাখার আরজিও করা হয়।
রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। তাতে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সরোয়ার আলমগীর। পরে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। সেই সঙ্গে ফলে সরোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পেলেও তার ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দেন।
নির্বাচনের পর বিষয়টি হাইকোর্টে শুনানি শেষে ৯ জুলাই রায় ঘোষণা করা হয়। তাতে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন হাইকোর্ট।
আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে রয়েছেন আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। নুরুল আমিনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদি শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারি।

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজ-মাদ্রাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে বিভিন্ন পদে সাড়ে ১৩ হ
১ ঘণ্টা আগে
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার পর এক যুবককে লিবিয়ায় পাচার করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১ ঘণ্টা আগে
বিচারপ্রক্রিয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি সবাই করেছেন। কমিটি বলেছে, বিচারপ্রক্রিয়া স্বাধীনভাবে চলছে। আদালত নির্ধারিত আইন অনুসারেই কাজটা করবেন। তাঁদের সহযোগিতায় তদন্ত, প্রসিকিউশন ইত্যাদি বিষয়ে সরকার সমস্ত কাজ দ্রুততার সঙ্গে করবে।
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি ও লজিস্টিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি টেলিকমভিত্তিক প্রতারণাসহ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে