
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে কলেজের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর (লাভ রোড-মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাছিমা বেগম পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তি পুরুষ। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিসিবির পণ্য কিনতে নারী-পুরুষসহ অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ কলেজের পেছনের সীমানাপ্রাচীরটি ধসে তাদের ওপর পড়ে কয়েকজন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে পঙ্গু হাসপাতাল, ঢামেক হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আটজন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটি আশঙ্কামুক্ত থাকলেও আহত ব্যক্তিদের মধ্যে এখনো এক-দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ। ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এই ওয়ালটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি তেমন মজবুত ছিল না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছি, যাতে বাকি অংশের দেয়াল ধসে আর কোনো হতাহতের ঘটনা না ঘটে। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’
এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, টিসিবির পণ্য বিতরণের সময় কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে সাত থেকে আটজন আহত হন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে ইতিহাসের সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী চার বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
৬ মিনিট আগে
চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পরীক্ষা খারাপ হওয়ায় শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) আত্মহত্যা করে। ওই ঘটনার পর থেকেই শাহাবুদ্দিন মানসিকভাবে খুব ভেঙে পড়েন।
১১ মিনিট আগে
জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে হবে।
১৪ মিনিট আগে
৩ জুলাই ১২ বোতল মদসহ রাজশাহীর গোদাগাড়ীতে গ্রেপ্তার হন সুমন রেজা। এরপর তাঁকে দামকুড়া থানার বিচারাধীন একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। কিন্তু একটি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের মামলায় গত সোমবার পর্যন্ত তাঁকে গ্রেপ্তার দেখানো হয়নি। হেরোইনসহ গ্রেপ্তারের ঘটনায় ২০২৪ সালের ২৭ নভেম্বর আদালত তাঁকে এই
১৯ মিনিট আগে