
দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে’ সংগীতের শিক্ষক নিয়োগ দেওয়ার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম।
আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানের পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, ‘৯২ ভাগ মুসলমানের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীতবিষয়ক শিক্ষক নিয়োগ জন-আকাঙ্ক্ষা পরিপন্থী। অথচ দীর্ঘ বছর ধরে প্রাইমারি স্কুলগুলোতে একজন আরবি বা নূরানি শিক্ষক নিয়োগের জন্য দেশের উলামায়ে কেরাম দাবি করে আসছেন। সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এ দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে অযাচিতভাবে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে।
‘বিষয়টি চরম উদ্বেগজনক। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’
যেদিন থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়োগ দেওয়া হয়েছে, সেদিন থেকেই বর্তমান সরকারের মধ্যে ‘মূল্যবোধের ঘাটতি’ দেখা দিয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতিতে অভিযোগ করা হয়।
বিবৃতিতে ইমতিয়াজ আলম বলেন, ‘অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে আমি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অপসারণ দাবি করছি।’

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে শাস্তির আওতা বাড়িয়ে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে সরকারি কর্মচারীদের (আইন অনুযায়ী সবাই কর্মচারী) সুনির্দিষ্ট চারটি কাজকে ‘অপরাধ’ হিসেবে গণ্য করে অসদাচরণের দায়ে দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।
৯ মিনিট আগে
মন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন এবং অনেক অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে, সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার মতো এলাকাগুলোয় এর ব্যাপক প্রভাব পড়েছে।
১ ঘণ্টা আগে
নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, দেশের নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সব নৌযানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। পাশাপাশি নৌযানের সুষ্ঠু নিবন্ধন, পরিচালনা ও নৌপথে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে বিশেষ কমিটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
১ ঘণ্টা আগে