
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার দাখিল করা ভোটারদের তথ্যের মধ্যে দুজনের তথ্যে গরমিল পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর বা সমর্থন প্রয়োজন হয়। এই তথ্যের সত্যতা যাচাই করতে গিয়েই অসংগতি ধরা পড়ে।
মনোনয়নপত্র বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘যে দুজনের তথ্যে গরমিল পাওয়া গেছে, তাঁদের মধ্যে একজনের পক্ষে এটা জানা সম্ভব ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অন্যজনের ক্ষেত্রে তাঁর কাছে থাকা এনআইডির হার্ড কপির ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে এই আসনের ভোটার বলেই জানতেন। কিন্তু নির্বাচন কমিশনের তথ্যভান্ডার অনুযায়ী তিনি এই আসনের ভোটার নন।’
তাসনিম জারা আরও জানান, এই যান্ত্রিক বা তথ্যগত ত্রুটির কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হওয়া অনভিপ্রেত এবং তিনি আইনি প্রক্রিয়ায় এর প্রতিকার চাইবেন।
ডা. তাসনিম জারা গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রতিবাদে তিনি দল ছাড়েন এবং ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১৪ জুলাই সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার কাতার দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে
নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নতুন সেক্রেটারি হয়েছেন শহর জামায়াতের আমির এনামুল হক।
৫ ঘণ্টা আগে
দেশে চলমান আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...
১৯ ঘণ্টা আগে
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই তিনটি করে গাছের চারা রোপণ করা হবে। এদিন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। তাঁর এ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা...
১৯ ঘণ্টা আগে