
বদলির আদেশ ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. জিল্লুর রহমান কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) উপপরিচালক (উপ-কর কমিশনার) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন চলাকালে বদলির আদেশ ছিঁড়ে ফেলেন। প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এই অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
এর আগে একই অভিযোগে আজ সকালে সাতজন কর্মকর্তা-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ ও গতকাল মঙ্গলবার বিকেলে ১৪ জন কর্মকর্তার সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। আর এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কটূক্তি করায় গতকাল রাতে একজন কর্মচারীকে বরখাস্ত করা হয়।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির পর শুরু হওয়া আন্দোলনে অংশগ্রহণের কারণে এখন পর্যন্ত চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরসহ ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিফান্ড পাঠাতে হাজিদের ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বর বা মোবাইল ব্যাংকিংয়ের পিন ও ওটিপির প্রয়োজন নেই। এসব চেয়ে কেউ ফোন করলে কেউ যাতে প্রতারিত না হন।
১৫ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হলে তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে কমিশন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার
১ ঘণ্টা আগে
আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে হবে—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো
১ ঘণ্টা আগে
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন...
২ ঘণ্টা আগে