
শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলা পর্যায়ে সর্বত্র দুর্নীতি প্রতিরোধে প্রচারাভিযানের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম সাংবাদিকদের এসব কথা জানান।
খালেদ রহীম বলেন, ‘দুদকের বর্তমান কাঠামোতে আমরা যে কাজগুলো করছি, সে সম্পর্কে জেলা প্রশাসকদের ধারণা দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধমূলক যে কাজগুলো আছে, সেখানে জেলা প্রশাসকদের ভূমিকা আছে; বিশেষত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে। সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে বলেছি।’
শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী লিফলেট ও সততা স্টোর চালুর বিষয় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর আছে। এই স্টোরগুলো অনেক ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করছে না। ডিসিরা যখন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যান, সেখানে এগুলো ভালোভাবে চলছে কি না তা দেখবেন, কোথায় সহযোগিতার দরকার, সেগুলো আমাদের বললে আমরা সহযোগিতা করব।’
মাঠপর্যায়ে দুদক অথবা বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু প্রতারণার অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে আমরা তাঁদের সতর্ক করেছি। এমনকি আমাদের কর্মকর্তাদের নাম দিয়েও যদি এ ধরনের কোনো প্রতারণা হয়, তাৎক্ষণিকভাবে যেন আমাদের ১০৬ হটলাইনে জানিয়ে দেওয়া হয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেব।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত এবং প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
৩ ঘণ্টা আগে
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দোহা থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছান।
৭ ঘণ্টা আগে